ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মোগলটুলীতে তুচ্ছ ঘটনায় মাছ কাদের বাহিনীর তান্ডব

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর ডবলমুরিং থানাধীন মোগলটুলী বাজার এলাকায় বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের (মাছ কাদের) নেতৃত্বে এলাকার আলী মোহাম্মদ মেম্বারের বাড়িতে হামলা  চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

হামলায় পরিবারের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন-আলী মেম্বার (৬৩), মো. আকবর (৫০) ও রাজিয়া সুলতানা (৫০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

.

ঘটনার সত্যতা স্বীকার করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন, মামলার প্রস্ততি চলছে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকেলে ইফতার সামগ্রী কিনে গলির মুখে জড়ো হয়ে থাকা কয়েকজন যুবককে সরিয়ে আলী মোহাম্মদ মেম্বারের ছেলে আলী হোসেন রনি বাসায় ফিরছিলেন। এ সময়ে এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা মিন্টু ও তার সাঙ্গপাঙ্গরা রনির ওপর চড়াও হয়। পরে আলী মেম্বারের মধ্যস্থতায় ঘটনার মিমাংসা হলে তিনি ছেলেকে নিয়ে বাসায় চলে আসেন। কিন্তু ইফতারের পর পরই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের (মাছ কাদের) তার শ দুয়েক অনুসারীকে নিয়ে আলী মেম্বারের বাড়িতে হামলা চালায়। এতে আলী মেম্বার, রাজিয়া সুলতানা ও আকবরের মাথা ফেটে যায়। হামলাকারীরা বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ পাওয়া গেছে।

রাতে কাউন্সিলর আবদুল কাদের তারাবির পরে এসে পরিবারের লোকজনের রক্ত দিয়ে গোসল করবেন বলেও শাসিয়ে গিয়েছেন বলে বাড়ির লোকজন অভিযোগ করেন।

এ ব্যাপারে কাউন্সিলর কাদেরকে ফোন করা হলে তিনি অভিযোগ অস্বিকার করে বলেন, এ ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। এলাকায় দুপক্ষের মধ্যে পাথর মারামারির ঘটনার কথা শুনেছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print