ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাউজানে পুকুর থেকে দুই ভাই-বোনের লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু ঘটেছে। শুক্রবার রাতে  পুকুরে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে তারা নিজ বাড়ীর পুকুরে ডুবে নিখোঁজ হয়।

নিহত দুজন হলো- উপজেলার পাহাড়তলী ইউনিয়নে খৈয়াখালী গ্রামের মফিজুর রহমানের কন্যা আকলিমা আকতার (৭) এবং পুত্র আবদুর রহমান (৫)। মফিজুর রহমানের এই পরিবারটি মাওলানা গোলাম শরীফের বাড়িতে দীর্ঘ ২২ বছর ধরে ভাড়া আছেন।

নিহত দুইজনই স্থানীয় দেওয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে ৩য় ও প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রী বলে জানাগেছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মধুসূদন নাথ জানান, পুকুরে ডুবে দুই ভাই বোনের মৃত্যুর ঘটনা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। শুক্রবার দুপুর থেকে দুই ভাই-বোন নিখোঁজ হওয়ার পর শনিবার ভোরে তাদের লাশ বাড়ির পাশ্ববর্তী পুকুরে ভেসে উঠে। পরে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রোকন উদ্দিন জানান, গতকাল দুপুরে দুই ভাইবোনের নিখোঁজ হওয়ার খবর মাইকে প্রচার করা হয়। পরে রাত ১২টায় বাড়ির সামনের পুকুরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওই দুই ভাইবোনের লাশ পাওয়া যায়। পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।

দুই ভাই বোনের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের মা বাবার কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

উল্লেখ্য গত ৬ মাসে এ উপজেলায়র বিভিন্ন গ্রামে পানিতে ডুবে অন্তত ৪০ জন শিশু কিশোর মারা যায় বলে স্থানীয় প্রশাসন সুত্রে জানাগেছে।

*রাউজানে পানিতে ডুবে ৩৮ শিশুর মৃত্যুর পর প্রশাসনের বোধয়!

 

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print