ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গুলশানে হামলাকারী আইএস’র সদস্যদের ছবি প্রকাশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Gulshan-Attacker-ed--রাজধানীর গুলশানের হামলায় জড়িত তরুণের ছবি প্রকাশ করে পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, ঢাকার গুলশানে ক্যাফেতে ছবির এই যুবকেরাই হামলা চালিয়েছিল।

শনিবার রাতে সাইটের টুইটার একাউন্টে ছবিগুলো প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, আইএস’র দাবি, তাদের হামলায় ২২ জন ‘ক্রুসেডার’ নিহত হয়েছে। আইএসের কথিত বার্তা সংস্থা আমাক এ তথ্য সাইটকে জানিয়েছে।

তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ছবিগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি।

Gulshan-Attacker-edপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে হামলাকারী ছয়জন শনিবার সকালে কমান্ডো অভিযানে নিহত এবং আরও একজন ধরা পড়ছে।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টায় শুরু হওয়া ঢাকার কূটনৈতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় অভাবনীয় জিম্মি ঘটনার অবসান হয় শনিবার সকাল সাড়ে ৮টায়।

এ ঘটনায় মোট ২৮ জন নিহত হয়েছেন। সন্ত্রাসীরা জিম্মি ২০ জন বিদেশি নাগরিককে শুক্রবার রাতেই গলা কেটে হত্যা করে। শনিবার সকালে জিম্মি উদ্ধার অভিযানে ৬ হামলাকারী নিহত হন। হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে শুক্রবার ঘটনার শুরুতেই মারা যান ২ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print