ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিতু হত্যায় গ্রেফতাকৃত দুই আসামী ক্রসফায়ারে নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

mito MURDER-
ফাইল ছবি।

আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারে স্ত্রী মাহমুদা খানম মিতু’র সন্দেহভাজন আসামী রাশেদ ও নূরনবী  পুলিশের কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাণীর হাট এলাকায় কথিত এ বন্দুক যুদ্ধে ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবী করেছেন।

মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) মো.কামরুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিতু হত্যার মামলার মোস্ট ওয়ান্টেড রাশেদ ও নবী রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখানে গেলে আসামিরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আমরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ি। একপর্যায়ে রাশেদ ও নবী মারা যান। এঘটনায় ৩ পুলিশ আহত হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।

পুলিশ জানায়, রাশেদ ও নবী দুজনের বাড়িই রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে। এদের মধ্যে নবী সরাসরি কিলিং মিশনে অংশ নিয়ে মিতুকে ছুরিকাঘাত করেন বলে আদালতে দেয়া দুই আসামির জবানবন্দিতে উঠে এসেছে। আর রাশেদ কিলিং মিশনের সময় ঘটনাস্থলে থেকে খুনিদের সহযোগিতা করেছিল।

উল্লেখ্য নিহত রাশেদ মিতু হত্যার নির্দেশদাতা বাবুল আক্তারের সোর্স কামরুল শিকদার মুছার ভাগিনা। মুছার পরিবারের দাবী পুলিশ মুছাকে গ্রেফতার করলেও তা অস্বিকার করছেন। ফলে মুছাতেও পুলিশ ক্রসফায়ার দিয়েছে বলে সন্দেহ করছে তার তার স্ত্রী পান্না আক্তার।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print