ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলী সেতু এলাকায় অপ্রীতিকর ঘটনা: দুই ঘন্টা যান চলাচল বন্ধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

6f7695ddfeb2b42ff748f53f56885715-20150923_091522
ফাইল ছবি।

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কর্ণফুলী ব্রীজ এলাকায় স্থানীয় এলাকাবাসীর সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষকে কেন্দ্র করে চট্টগ্রাম-কক্সবাজার রুটে অন্তত ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউনিক ও এস আলম পরিবহনে চাঁদা দাবিকে কেন্দ্র করে শনিবার (৩০ জুলাই) সকাল ৬টার দিকে পরিবহন শ্রমিকদের সঙ্গে চাঁদাবাজদের সংঘর্ষ হয়। এরপর পরিবহন শ্রমিকরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। প্রশাসনের হস্তক্ষেপে ৯টার দিকে অবরোধ তুলে নেওয়া হলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ রাখা হয়।

এ ব্যাপারে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, এলাকার লোকজনের পরিবহন শ্রমিকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। যানবাহন চলাচল করছে।

এদিকে যানবাহণে আটকা পড়া কয়েকজন প্রতক্ষ্যদর্শী যাত্রী জানান, স্থানীয় চাঁদাবাজদের সংঘর্ষের জেরে সকাল ৭টা থেকে দুই ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়ক অবরোধ ছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে সকাল ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে দূরপাল্লার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সংঘর্ষে ৪-৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ১৫-২০টি পরিবহন ভাঙচুর করা হয়েছে বলেও জানান তারা।

সর্বশেষ

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি: উপদেষ্টা ডা. জাহেদ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ: দীর্ঘ যানজট

সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ সংসদে

মালয়েশিয়া থেকে জ্বালানি তেলবাহী দুটি জাহাজ আসছে চট্টগ্রামে

সংসদ সদস্যদের ঋণ ১১ হাজার ১১৭ কোটি, খেলাপি ৩ হাজার ৩৩০ কোটি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print