ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এডিট নয়, কিছু বাস্তব ছবি দেখুন: অবাক হবেন আপনি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফটোশপে তো কত কিছুই না হয়! প্রযুত্তির সাহায্যে নিজের কল্পনাকে রূপ দেয়াটা এখন আমার-আপনার হাতের মুঠোয় এসে গিয়েছে। কিন্তু বাস্তবেও এমন কিছু ছবি রয়েছে যা দেখে তাক লেগে যাবে। যা ফটোশপের থেকে কোনও অংশে কম নয়।

তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে থাকায় সুইৎজারল্যান্ডে জলাশয় বরফে পরিণত হয়ে যায়। নিশ্চিন্তে যার উপর দিয়ে হাঁটাচলাও করতে পারবেন
মলদ্বীপে যাঁরা গিয়েছেন তাঁরা নিশ্চয় রাতে ঘুরে এসেছেন এই সমুদ্র সৈকতে। আর যাঁরা জাননি, সময় বের করে নিয়ে জীবনে একবার অবশ্যই ঘুরে আসুন। এই সমুদ্র সৈকতের বিশেষত্ব কী? সূর্যাস্তের সঙ্গে এখানে সমুদ্রের জলে কে যেন অসংখ্য আলো জ্বেলে নিয়ে যায়। আসলে জলে অবস্থিত অসংখ্য বায়োলুমিনিসেন্ট প্ল্যাঙ্কটন এর কারণ
২০১০ সালে এই পোশাকটি পরে তাক লাগিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জা রুবিক। পোশাকের মাঝের অংশটি কালো রঙের হওয়ার দর্শকদের সামনে হাঁটার সময় অদ্ভুত ভ্রমের সৃষ্টি হয়েছিল
শিল্পীর ক্যানভাসে ফুটে ওঠা কোনও ছবি নয়, এই পাহাড়ি উপত্যকার অস্তিত্ব সত্যিই রয়েছে। চিনের ঝানগি প্রদেশের পর্বতমালা জুড়ে অবস্থিত বিভিন্ন খনিজের সঙ্গে ব্যাক্টেরিয়ার বিক্রিয়ার ফলে এই বৈচিত্রের জন্ম
সালার দে ইউনি হল সবচেয়ে বড় লবণাক্ত সমতল ভূমি। বলিভিয়ায় অবস্থিত এই সমতল ভূমি আসলে কয়েকটি লবণ হ্রদের এক সঙ্গে দিক পরিবর্তনের ফল। ১০,৫৮২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই সমতল ভূমির নীচে আজও
হ্রদ রয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় লবণাক্ত সমতলভূমিতে সূর্যালোক প্রতিফলিত হওয়ার ফলে অনেকটা বৃহৎ আয়নার মতো দেখায়
ভিয়েনার স্কনব্রান পার্কের গাছগুলোকে ভাল করে দেখুন। অপরূপ শোভা দেখে তাক লেগে যাওয়ার মতো। এমনকী বিস্ময় জাগবে দেখে যে, প্রতিটা গাছই আকারে, উচ্চতায় এমনকী গঠনে হুবহু এক। ওই অঞ্চলের জলবায়ুই এর কারণ
রাশিয়ার ভলগোগ্রাড অঞ্চলে এক দুর্ঘটনায় পুড়ে গিয়েছিল এই টেলিফোন পোস্টটি। সেই অগ্নিকান্ডে অর্ধেকটা ভস্মীভূত হয়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তার পর থেকে এই ভাবেই রয়েছে পোস্টটি। ঠিক যেন, ঝুলন্ত টেলিফোন পোস্ট
ইংল্যান্ডের ব্রাডফোর্ডে একবার এই অদ্ভুত মেঘ দেখা গিয়েছিল। মেঘের এই রূপ আসলে লেন্টিকিউলার ক্লাউড নামে পরিচিত। দেখতে ঠিক যেন ভিন গ্রহের কোনও স্পেসশিপ
শিল্পী নেইল দ্যসন-র এই ভাস্কর্যের নিদর্শন মিলবে নিউজিল্যান্ডের স্কাল্পচার পার্কে গেলেই। শুধুমাত্র কয়েকটি লোহার রডের সাহায্যে তিনি প্রকৃতির মধ্যেও কার্টুন সত্ত্বা ফুটিয়ে তুলেছেন। দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন বড় পর্দায় কোনও কার্টুন চলছে।
বিদেশী পত্রিকা থেকে

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print