ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১ অক্টোবর চট্টগ্রামস্থ সীতাকুণ্ড সমিতি’র নির্বাচন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

10427367_789310627755949_1892948735145745677_n
সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের লগো।

চট্টগ্রাম শহরে কর্মজীবি এবং বসবাসকারী সীতাকুণ্ডবাসীদের প্রাণের সংগঠন সীতাকু্ণ্ড সমিতি চট্টগ্রাম’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৬(মেয়াদ ২০১৬-২০১৮) আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।

গঠনতন্ত্র মোতাবেক ৩১ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফশীল অনুযায়ি আগামী ১১ আগষ্ট থেকে ১৪ আগষ্ট পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ, ১৬ আগষ্ট এবং ১৭ আগষ্ট মনোনয়ন পত্র জমাদান (বিকাল ৫ থেকে রাত ৯টা পর্যন্ত)। ১৮ আগষ্ট (সন্ধ্যা ৬ থেকে রাত ৯টা পর্যন্ত) মনোনয়ন পত্র বাছাই, ২১ আগষ্ট প্রার্থীতা প্রত্যাহার, ২২ আগষ্ট চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১ অক্টোবর (সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবে।

সীতাকু্ণ্ড সমিতি চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দলীয়, নিরপেক্ষ, প্রভাবমুক্ত শান্তিপূর্ণ সুন্দর এবং সুষ্ঠূ একটি নির্বাচন সম্পন্ন করতে সমাজের যোগ্যতা সম্পন্ন প্রভাবশালী ব্যক্তিদের সমন্বয়ে ৩ সদদ্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।

তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যবসায়ি ও ব্যাংকার মাস্টার আবুল কাসেম। নির্বাচন কমিশনার একুশে টেলিভিশনের সাংবাদিক হাসান ফেরদৌস, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আকুল হাসান (শাহাবউদ্দিন)।

সীতাকু্ণ্ড সমিতি চট্টগ্রামের বর্তমান সাধরণ সম্পাদক গিয়াস উদ্দিন জানান, নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে নতুন করে সদস্য তালিকা নবায়ন করে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সমিতির সদস্যদের মধ্যে এবার ১১৪৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে এ নির্বাচনে মধ্য দিয়ে সুযোগ্য,দক্ষ,অভিজ্ঞ,পরিশ্রমী ও ত্যাগি সংগঠকদের নির্বাচিত করবেন।

তিনি বলেন, আমরা বর্তমান কমিটি গত ২৩ মাসে প্রায় ৫০ লক্ষ টাকার কাজ করেছি যা সন্মানিত ভোটার এবং সীতাকুণ্ডবাসী অবগত আছেন । আশাকরি পরবর্তী কমিটি আরো সফলভাবে দায়িত্ব পালন করবেন। সদস্য এবং সীতাকুণ্ডবাসীর প্রত্যাশা পূরণ করবেন ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print