ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভিক্ষুকের ঘরে ৮৮ কেজি কয়েন ও দেড় বস্তা টাকা!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গত বুধবার সকাল থেকে হঠাৎ করেই ভিক্ষুক সাজেদার ভাড়া বাড়ির চারদিকে শোরগোল পড়ে যায়।

গুপ্তধন উদ্ধারের খবরে ভিড় করে শত শত মানুষ। ভিক্ষুক সাজেদার ঘর থেকে উদ্ধার হয়েছে দেড় বস্তা টাকা আর ৮৮ কেজি কয়েন। আর এই টাকার মোট পরিমাণ প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।

রাজধানীর দক্ষিণ মাণ্ডা এলাকার মাদরাসা রোডে জাকির হোসেনের বাড়িতে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন ভিক্ষুক সাজেদা। খবর পেয়ে টাকা ও কয়েনগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় মুগদা থানা পুলিশ।

জানা যায়, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন ভিক্ষুক সাজেদা (৭৫)। সাথে থাকেন তার মেয়ে আমেনা।

এদিকে এসব টাকা ভিক্ষা করে সঞ্চয় করেছিলেন বলে দাবি করেন সাজেদা বেগম ও তার মেয়ে আমেনা। এরপরই এসব টাকা ও কয়েন মা-মেয়ের কাছে হস্তান্তর করে পুলিশ।

জাকির হোসেন যে বাসায় থাকতেন সেই বাসার মালিক জানান, সাজেদা কিছুকাল আগে চলে যায়। অনেক দিন পার হয়ে যাওয়ার পরও যখন সাজেদা এলো না, তখন তিনি ধারণা করেন সাজেদা আর আসবে না। তার সাজেদার ঘরের বস্তাগুলো সরিয়ে রাখি।

একটি বস্তা অনেক ভারী ছিল। পরে টোকাইরা বস্তা খুলে কাপড়ের ভাঁজে টাকা ও কয়েন দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় দেড় বস্তা এক-দুই টাকার নোট ও বিপুল পরিমাণ কয়েন উদ্ধার করে। গণনা করে দেখা যায় সেখানে এক লাখ ৮ হাজার ৬৬০ টাকা এবং কয়েন আছে।

পরে স্থানীয়দের সহায়তায় মেয়ে নাজমার বাসা থেকে সাজেদা বেগম ও আমেনাকে আনা হয়।

তিনি আরো জানান, ছয় থেকে সাতজন মানুষ দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা করে পাওয়া যায় ৭৬ হাজার টাকা (এক টাকা, দুই টাকা থেকে শুরু করে ১০০-৫০০ টাকার নোট) ও ৮৮ কেজি টাকার কয়েন (চার আনা থেকে শুরু করে ৫ টাকা)।

এ বিষয়ে মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, ভিক্ষুক বৃদ্ধা ও তার মেয়ে এই টাকার মালিক। তাদের পাওয়া গেছে। পরে কথা বলে মা-মেয়ের কাছে টাকাগুলো হস্তান্তর করা হয়

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print