ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামের ইপিজেডের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো এক শিশুর মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

14291827_1751697931734941_6862019788242337013_n
অগ্নিকাণ্ডে নিহত মা মেয়ের মৃত দেহ। ফাইল ছবি।

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার কলসী দিঘীর রেল লাইন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত এক শিশু মারা গেছে। সাব্বির (৬) নামে এ শিশু ৪ দিনপর আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হামপাতালের বার্ণ ইউনিটে মারা যান।

এর আগে ঘটনার দিন অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যান ফাতেমা বেগম (২৭) ও তার মেয়েমারজানা-(সাড়ে ৩ বছর)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহিরুল ইসলাম শিশু সাব্বির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  গত রবিবার ভোররাত সাড়ে ৩টায় দক্ষিণ মধ্যম হালিশহরের (ইপিজেড বাই লেইন) কলসী দিঘীর রেল লাইন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠির জাকির হোসাইনের ছেলে সাব্বিরের শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। এরপর তাকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানে আজ (বৃহস্পতিবার) সকালে সাব্বির মারা যায়। তার মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায়  বস্তিত অন্তত ৪ শতাধিক ঘর এবং বেশ কিছু দোকানপাট পুড়ে যায়। এবং ঘটনাস্থলে মা মেয়ের মৃত্যু হয়।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print