ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এই সমস্যার সমাধান কী হতে পারে?

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আমরা যারা সারাদিন অফিস করি অনেকেরই মাঝে মাঝে এমন হয় যে কিছুই ভালো লাগে না। একটু পর পর ঘুম পায়। অনেকের আবার দুপুরে খাওয়ার পরে ঘুমের জন্য কাজে মনযোগ দিতে কষ্ট হয়। এই সমস্যার সমাধান কী হতে পারে?

অফিসে ঘুমের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে যে বিষয়গুলো উঠে এলো, আসুন জেনে নিই। যা করতে হবে:

৮ ঘণ্টা
প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমাতে হবে। রাতে ঘুম কম হলে তার প্রভাব আমাদের কর্মক্ষেত্রেও পড়ে। আর সারাদিন ঘুম ঘুম ভাব নিয়ে কাজ করতে কষ্ট হয়। এজন্য ঘুমের নির্দিষ্ট সময়ে বিছানায় যেতে হবে এবং একই সময়ে ওঠার অভ্যেস করতে হবে।

ব্যায়াম
শরীর দুর্বল হলে অফিসে ঘুম পেতে পারে। সুস্থ থাকতে নিয়মিত ৩০ থেকে ৪০ মিনিট ব্যায়াম করুন। অন্য কিছু করতে না চাইলে শুধু হাঁটুন।

বন্ধুত্ব
সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। কাজের ফাঁকে ফাঁকে সিট ছেড়ে উঠে গিয়ে সহকর্মীদের খোঁজ নিন কিছুক্ষণ আড্ডা দিন। ঝিমুনি এসে কাজের ক্ষতি করার সুযোগ পাবে না।

পানির ঝাপটা
ঘুম ঘুম ভাব কাটাতে চোখে-মুখে পানির ঝাপটা দিন। বেশ কিছুক্ষণের জন্য ঘুম পালাবে।

চা-কফি
অফিসে এক কাপ গরম চা বা এক মগ কফি টনিকের কাজ করে। চা-কফি পানে ঘুম তো তাড়াবেই। সেই সঙ্গে আমাদের কাজ করার জন্য করে তোলে আরও চাঙ্গা।

শুকনো খেজুর
মরুভূমি অঞ্চলের মানুষ শুকনো খেজুর খেয়ে উত্তপ্ত পথে চলার শক্তি পায়। আমরাও এই খেজুর খেয়ে শরীরে দীর্ঘ সময় কাজ করার শক্তি পেতে পারি।

এছাড়াও
টানা এক জায়গায় বসে থাকলে ঘুম তো পাবেই। একটু হাঁটাহাঁটি করে নিন। ৫ মিনিট হাঁটাহাঁটি করলেই ঘুম ঘুম ভাব পালাবে।

এক নিঃশ্বাসে এক গ্লাস পানি পান করুন। এতেই দেখবেন ঘুম ঘুম ভাব একটু কম হবে।

আপনার রুমটি যদি আবছা অন্ধকার হয় তবে বেশি আলো জ্বেলে দিন। সূর্যের উজ্জ্বল আলো অফিস ঘরে ঢুকলে খুব ভালো।

অফিসে কর্মচঞ্চল থাকতে ওপরের নিয়মগুলো মেনে চলুন। দায়িত্বশীলতার সঙ্গে গুছিয়ে সময়মতো নিজের কাজ সম্পন্ন করুন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print