ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুতুবদিয়ায় যাত্রীবাহি লঞ্চ ডুবি, নিখোঁজ ১

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

launch-380x227
লঞ্চ ডুবির ফাইল ছবি।

কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় একটি যাত্রীবাহি লঞ্চ ডুবে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর ধুলন আকবর বলি’র হাট ঘাটে এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংসা থোয়াই এ খবর নিশ্চিত  করেছেন।

তিনি জানান, লঞ্চটিতে অন্তত ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। তবে কি করণে এটি ডুবে গেছে তা জানা যায়নি। এখন উদ্ধার কাজ চলছে।

ওসি  জানান, চট্টগ্রাম থেকে যাত্রী এবং মালামাল নিয়ে একটি ট্রলার কুতুবদিয়ায় আসে। উত্তর ধুরুংয়ের একটি ঘাটে কিছু যাত্রী নামিয়ে দিয়ে আকবর বলি ঘাটে যাওয়ার সময় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়দের সহায়তায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের দেওয়া তথ্যমতে ট্রলারে আর কোন যাত্রী নেই। তবে সাকিব (১৩) নামে এক কিশোর নিঁখোজ রয়েছে বলে তার স্বজনরা দাবী করেছেন।

কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের ইনচার্জ সুচিং অং জানান, স্থানীয়দের সহায়তায় ৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখন ট্রলারটির উদ্ধার কাজ চলছে। স্থানীয়রা জানান, ট্রলারটির মালিক উত্তর ধুরুং এলাকার আবুল কালাম কালু।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print