ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

২৪ টি পুজা মন্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

pic-2
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ। এখন পুজার প্রস্তুতি চলছে।

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ীতে একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ৫২টি পুজামন্ডপে দূর্গাপুজার প্রস্তুতি নিয়েছে মন্ডপ পরিচালনা কমিটি ও পুজা উৎযাপন কমিটি। ইতিমধ্যেই প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পুজা উৎযাপন কমিটিগুলো। মন্ডপগুলোতে চলছে অঙ্গসজ্জার কাজ।

এদিকে ৫২টি পুজা মন্ডপের মধ্যে ২৪টিকে ঝুঁকিপূর্ণ পুজামন্ডপ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এ জন্য ঝুঁকিপূর্ণ পুজামন্ডপগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী বলেন, উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মধ্যে পৌরসভাতে ১৩টি, এলুয়াড়ী ইউনিয়নে ৩টি, আলাদিপুরে ৪টি, কাজিহালে ৩টি, বেতদিঘীতে ২টি, খয়েরবাড়ীতে ৮টি, দৌলতপুরে ৩টি ও শিবনগরে ১৭টি পুজামন্ডপে দূর্গাপুজা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলার পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক অমর চাদগুপ্ত অপু বলেছেন, ইতিমধ্যেই পুজা উৎযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৭ অক্টোবর থেকে পুজার কাজ শুরু হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print