ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গণসংযোগ থেকে বিএনপি নেতা মীর নেওয়াজ আলী গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গণসংযোগ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় লালবাগ এলাকায় ধানের শীষের প্রচারণার সময় তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী। সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থীর সঙ্গে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন তিনি।

নির্বাচনী প্রচারণার বহর লালবাগ এলাকায় গেলে একপর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে লালবাগ কেল্লার গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নেওয়াজ আলীর ভাই ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এ কথা জানান।

এদিকে, মীর নেওয়াজ আলীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print