চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামে ওয়েল্ডিং কাজ করার সময় টিনশেডের চালা ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলেন,নিহতরা হলেন- মো. ফারুক (৩২) ও মো. জহির (৩৫) ।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি গুদাম কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন বলেন, আজ সকালে কাজ করার সময় দুর্ঘটনায় দুইজন শ্রিমক গুরতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদরেক মৃত ঘোষনা করেন।
