ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে দূধর্ষ সন্ত্রাসী টেম্পু বাহিনীর প্রধানসহ ১৩ জন গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

CTG PIC-TAMPU-চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার দুধর্ষ সন্ত্রাসী ছিনতাইকারী চত্রের নেতা টেম্পু বাহিনীর প্রধান ইসমাইল হোসেন টেম্পু ও তার দুই সহযোগি শীর্ষ সন্ত্রাসী মোঃ শরিফ ও ইসতিয়াকসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বায়েজিদ থানার সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকা থেকে সন্ত্রাসী টেম্পু ও তার দুই সহযোগি এবং বিভিন্ন এলাকায় সাঁড়াশী অন্য ১০ সন্ত্রাসী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) চলমান তিন দিনের বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাতভর বায়েজিদ থানার বিভিন্ন এলাকায় সাড়াশী অভিযান পরিচালিত হয়। অভিযানে রাত ১২টার দিকে বায়েজিদ থানার সাংবাদিক হাউজিং সোসাইটির পাহাড় থেকে ইসমাইল হোসেন টেম্পু’ এবং তার দুই সহযোগী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

CTG Tanpu-2গ্রেফতারকৃত টেম্পুর বিরুদ্ধে বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশসহ নগরীর বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ২৪টি রয়েছে। চান্দগাঁও থানার সন্ত্রাসীর তালিকায় এক নম্বরে রয়েছে ইসমাইল হোসেন টেম্পু’র নাম। বায়েজিদ বোস্তামি, বাকলিয়া ও চান্দগাঁও এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালিত হয় টেম্পুর নেতৃত্ব। দিয়ে আসছিল টেম্পু।

জানাগেছে, গ্রেফতার শরীফের বিরুদ্ধে পাহাড়তলীসহ বিভিন্ন থানায় অন্তত ৭/৮টা মামলা রয়েছে ২০০৯ সালে একটি ছিনতাই মামলায় ৫ বছর সাজা খেটে ৯ মাস আগে সে কারাগার থেকে মুক্তি পায়।

টেম্পুর অপর সহযোগি ইসতিয়াক পাঁচলাইশ থানার উৎপল বডুয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ মামলায় সে জামিনে আছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান ওসি মহসীন।

এদিকে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বেশ কিছু গুরুত্বপূণ তথ্য দিয়েছে বলে উল্লেখ্য করে ওসি মহসীন জানান, তাদের স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে শীঘ্রই।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print