ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণের পর হত্যা’

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি শিমবাগান থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

উপজেলার পারকৃষ্ণপুর ইউনিয়নের একটি শিমবাগান থেকে শনিবার রাত ১১টার দিকে সাত বছর বয়সী মেয়েটির লাশ উদ্ধার করা হয় বলে দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান।

‍নিহত সুমাইয়া খাতুন ওই ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে ও ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

মেয়েটির পরিবারের বরাতে ওসি বলেন, শনিবার দুপুরে সুমাইয়া স্কুল থেকে বাড়ি ফেরার পর আবার খেলার জন্য আবার বের হয়। এরপর বিকাল পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করা হয়। কিন্তু সুমাইয়ার কোনো হদিস মিলছিল না।

এক পর্যায়ে এলাকার লোকজন শিমবাগানের ভেতরে সুমাইয়ার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান ওসি সুকুমার।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print