ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশী ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুষ্টিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় ফসল কাটতে গিয়ে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক সোলাইমান (৪৭) ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজিবির ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমরা ঘটনাটি শুনেছি। এ বিষয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

শনিবার বিকেলে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক জিয়াউর রহমান জানিয়েছেন, রবিবার সোলাইমানের লাশ হস্তান্তর হওয়ার কথা রয়েছে।

নিহত কৃষক সোলইমান দৌলতপুর উপজেলার মরারপাড়া গ্রামের শাহাদত মোল্লার ছেলে।

গত ৪ ফেব্রুয়ারি বিকেলে ছলিমের চর সীমান্ত এলাকায় নিজেদের জমিতে ফসল কাটার সময় বাংলাদেশি কৃষক গাজী সোলাইমান, আরিফুল ও সাহাবুল বিএসএফ সদস্যদের গুলির মুখে পড়েন। এ সময় সোলাইমান পায়ে গুলিবিদ্ধ হন।

সেখান থেকে পালিয়ে আসা রুবেল ও সাহাবুল জানান, গুলিবিদ্ধ সোলাইমান খেতের পাশের একটি ঝোপে লুকিয়ে থাকা অবস্থায় বিএসএফ তাকে খুঁজে বের করে ধরে নিয়ে যাওয়ার সময় বেধড়ক মারপিট করে বিএসএফের ক্যাম্পে নিয়ে যায়।

পরে তাকে চিকিৎসার জন্য ভারতের একটি হাসপাতালে ভর্তি করান বিএসএফ। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print