ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৫ লাখ ৬৭ হাজার নগদ টাকাসহ মা ও ছেলেকে গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন লালখান বাজার মতির্ঝনা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির ৫ লাখ ৬৭ হাজার নগদ টাকাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারী বেলা ১টার দিকে র‌্যাব-৭ এর একটি টিম মতিঝর্ণার ৫নং গলি আব্দুল মালেক মিয়ার বসত বাড়ীতে এ অভিযান চালায়। গেস্খফতারকৃতরা হল-হোসনেয়ারা বেগম (৪৫), স্বামী মোঃ মমিন ছেলে মোঃ সুমন (২০), পিতা- মোঃ মমিন।

উদ্ধারকরা মাদকের মধ্যে রয়েছে-১,৫০৫ পিচ ইয়াবা ট্যাবলেট,৩.৩০০ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৫,৬৬,৯৬০ টাকা।

.

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে বলেন, গোপন সংবাদের ভিক্তিতে লালখানবাজার মতিঝর্ণার একটি মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মা ছেলেকে গ্রেফতার ও উল্লেখিত মাদকদব্য উদ্ধার করা হয়েছে। তারা স্বীকার করেছে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চটগ্রাম জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত হোসনেয়ারা বেগম বিরুদ্ধে খুলশী থানায় ৫টি এবং ছেলে সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৭ লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা। মাদক উদ্ধার সংক্রান্ত তাদের বিরুদ্ধে খুলশী থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print