ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ৫টি শিপ ইয়ার্ডকে ৬০ লক্ষাধিক টাকা জরিমানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে পাঁচ শিপ ব্রেকিং ইয়ার্ডকে ৬০ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর অঞ্চল চট্টগ্রাম।

পরিবেশের শর্ত ভঙ্গ ও অনুমতি বিহীন বার্জ তৈরির অপরাধে উক্ত জরিমানা করা হয়। সোমবার (০৩ মার্চ) দিনভর শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার অবস্থিত জিরি সুবেদার স্টীল রি রোলিং শিপ ব্রেকিং ইয়ার্ডকে ২০ লক্ষ টাকা, ওশান ইস্পাত শিপ ব্রেকিং ইয়ার্ডকে ২০ লক্ষ টাকা, এইচ এ মান্নান শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১০লক্ষ টাকা, ক্রিস্টাল শীপার্স শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১০ লক্ষ টাকা উক্ত চার প্রতিষ্টানকে অনুমতি বিহীন বার্জ তৈরীর জন্য মোট ৬০ লক্ষ টাকা এবং এস এ শিপ ব্রেকার্সকে শর্ত ভঙ্গ করার কারণ ২০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর চট্রগ্রাম অঞ্চল। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print