ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনায় নরসিংদীর একজনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নরসিংদীর একজন (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

আজ শুক্রবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. ইব্রাহীম এই তথ্য নিশ্চিত করেন।

ওই ব্যক্তির বাড়ি নরসিংদী সদরে। ১৫ এপ্রিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ১৫ এপ্রিল রাতেই ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরের দিন তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিস্থিতি বিবেচনা করে তাঁকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গতকাল সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

সিভিল সার্জন মো. ইব্রাহীম বলেন, নরসিংদীর তালিকাভুক্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ওই ব্যক্তিই প্রথম মারা গেলেন। আজ সকালে আল মারকাজুল ইসলাম নামের একটি সংগঠন দায়িত্ব নিয়ে রাজধানীর কবরস্থানে তাঁর লাশ দাফন করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print