ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চিকিৎসকের পরামর্শ মেনে রোজা রাখবেন খালেদা জিয়া

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

আর্থ্রারাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যা থাকলেও আসন্ন রমজান মাসে রোজা রাখতে আগ্রহী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে সেক্ষেত্রে তিনি চিকিৎসকের পরামর্শ নেবেন।

গত ২৫ মার্চ মুক্তি পাওয়ার পর থেকে গুলশানে তার বাসা ‘ফিরোজা’য় কোয়ারেন্টিনে আছেন খালেদা জিয়া।

আজ শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ম্যাডাম এখন কোয়ারেন্টিনেই আছেন, যেহেতু গোটা জাতি শাটডাউনে আছে, চলাচল এবং সব কিছুই বন্ধ।

“উনি উনার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শে চিকিৎসাধীন আছেন এবং এভাবে কোয়ারেন্টিনে থেকেই তিনি রমজানের রোজা পালন করবেন।”

রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিমদের খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান বিএনপি মহাসচিব।

খোঁজ নিয়ে জানা গেছে, বাসায় খালেদা জিয়ার সময় কাটছে নামাজ, কোরআন তেলাওয়াত, তজবীহ পাঠ, বই পড়ে। এছাড়াও দুই পুত্রবধূ, নাতনীদের সাথে টেলিফোনে মাঝে মধ্যে কথা বলেন তিনি।

গত ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয়। দুই বছর কারাবাসের শেষের একবছর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মুক্তি পেয়ে হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ওঠেন অসুস্থ খালেদা জিয়া। বাসার দোতলায় চিকিৎসকদের পরামর্শে তিনি কোয়ারেন্টিনে থাকেন। লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তার চিকিৎসার সবকিছু তত্ত্বাবধায়ন করছেন।

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আর্থ্রারাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও তার বিশেষজ্ঞ চিকিৎসক দলের এক সদস্য বলেন, “ম্যাডামের অসুস্থতা আগের মতোই আছে। এটা বিভিন্ন কারণে হচ্ছে।

“হাত-পায়ের ব্যথা আগের মতোই আছে। আজকে হয়ত একটু ভালো থাকে তো আবার কালকে প্রচণ্ড ব্যাথা। ব্যাথা উপশমের জন্য থেরাপি দেয়া হচ্ছে। উনার ডায়াবেটিস বেশ অনিয়ন্ত্রিত।”

‘ফিরোজা’র নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য এবং কয়েকজন নিকটাত্মীয় ছাড়া আর কাউকে বাসায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print