ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজশাহীতে প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত ৮০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু।
আজ রোববার সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজের সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ব্যক্তির বাড়ি বাঘা উপজেলার গাওপাড়া গ্রামে। তিনি পেশায় একজন ভ্রাম্যমাণ কুলা বিক্রেতা ছিলেন।গত শুক্রবার জ্বর ও প্রশ্রাবের জ্বালা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে তার শরীরে করোনার উপসর্গ না থাকায় তার সংস্পর্ষে আসেন অন্তত ৪২ চিকিৎসক, নার্স ও কর্মী।

পরে, গত সোমবার তার নমুনা পরীক্ষা হলে করোনা শনাক্ত হয়। এরপরই হাসপাতালের ওই ৪২ ডাক্তার, নার্স ও কর্মীকে কোয়ারান্টিনে রাখা হয়।গত মঙ্গলবার ও বুধবার তারা করোনা পরীক্ষা করান। তবে তাদের সবার পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।তবে লাশটি তার গ্রামের বাড়ি যাবে না কোয়ান্টাম ফাউন্ডেশন দাফন করবে সে বিষয়ে সিটি করপোরেশন সিদ্ধান্ত নেবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print