ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাউজানে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত বিতান বড়ুয়া।

চট্টগ্রামের রাউজানে এক আওয়ামী লীগ নেতাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাউজান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অংকুরি ঘোনা বড়ুয়া পাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বিতান বড়ুয়া (৪০) বড়ুয়া পাড়ার বাসিন্দা। তিনি হালদা নদীতে মাছের ডিম সংগ্রহের পাশাপাশি হ্যাচারি ব্যবসা করতেন।

বিতান রাউজান পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছেন রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ। এছাড়া বড়ুয়া পাড়ার একটি মন্দির কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

ওসি কেফায়েত বলেন, স্থানীয় রাহুল বড়ুয়া ও তুফান বড়ুয়ার সঙ্গে বিতানের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল।

“কিছুদিন আগেও রাহুলের বাড়িতে সীমানা দেওয়াল ওঠানো নিয়ে তাদের সাথে বিতানের সমস্যা হয়েছিল। এছাড়াও সাম্প্রতিক সময়ে প্রতিবেশী রাহুলের সাথে বিতানের সম্পর্ক ভাল যাচ্ছিল না।”

এর জেরে এ খুন ঘটনা ঘটতে পারে ধারণা করে পুলিশ কর্মকর্তা কেফায়েত বলেন, “স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকালে অংকুরি ঘোনায় এসে সামনে থেকে বিতানকে গুলি করে ওই দুইজন। ঘটনাস্থলেই সে মারা যায়।”

ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা এবং রিভলভারের চারটি তাজা গুলি উদ্ধার করা হলেও খুনের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print