ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে মসজিদে শারীরিক দূরত্ব না মানায় ১০৮ মুসল্লির জরিমানা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সরকারি নিষেধ অমান্য করে শারীরিক দূরত্ব বজায় না রাখায় নোয়াখালীর সেনবাগ উপজেলায় ১০৮ জন মুসল্লিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ এপ্রিল) যোহর নামাজের সময় এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের দেয়া নিষেধ অমান্য ও শারীরিক দূরত্ব বজায় না রেখে উপজেলার ছাতারপাইয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনেক মুসল্লি একত্রিত হয়ে যোহরের নামাজ আদায় করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, যোহরের নামাজের সময় ছাতারপাইয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় ৩’শ মুসল্লি একত্রিত হয়। সরকারি নিষেধ অমান্য করে শারীরিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ১০৮ জন মুসল্লিকে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে মসজিদের অন্য মুসল্লিদের সাবধান করা হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রেখে সবাইকে বাড়িতে নামাজ পড়ার অনুরোধ করা হয়েছে।

তিনি আরো জানান, শারীরিক দূরত্ব ছাড়াও বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে দোকান খোলা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে সেনবাগ বাজার, ছমির মুন্সিরহাট, কানকিরহাট, সেবারহাট এবং ছাতারপাইয়া বাজারের প্রায় ১০টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print