ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চমেক হাসপাতালে চালু হল করোনা পরীক্ষার ৩য় ল্যাব

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে নমুনা পরীক্ষার জন্য তৃতীয় ল্যাব চালু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

আজ শনিবার (৯ মে) চমেক একাডেমেকি ভবনে মাইক্রোবায়োলজি বিভাগে এ ল্যাব হয়েছে চালু হয়েছে। চমেক মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক প্রধান ডা. এহসানুল হক কাজল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৫ মার্চ ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার শুরু হয়। দ্বিতীয় ল্যাব হিসেবে গত ২৫ এপ্রিল থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ কার্যক্রমও শুরু হয়। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) কর্তৃক সংগৃহীত নমুনা পরীক্ষা করা হচ্ছে সিভাসু’র ল্যাবে।

চমেকে তৃতীয় ল্যাব চালুর লক্ষ্যে গত মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ পিসিআর ল্যাবের মূল যন্ত্রপাতি চমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. এম. শামীম হাসান-এর কাছে হস্তান্তর করেন।

চমেক হাসপাতাল সুত্রে জানাগেছে, করোনা টেষ্টের জন্য ল্যাব স্থাপন করতে গত ২০ এপ্রিল করোনা ল্যাবের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ঢাকা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ সরবারাহ করে পিসিআর ল্যাবের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান ওএমসি। কিন্তু যন্ত্রপাতি পাঠানোর ১৩ দিন পর গত রবিবার (৩ মে) কলেজে পিসিআর মেশিন বসানোর পর সমন্বয় করার সময় ক্যালিব্রেশন করতে গিয়ে বড় ধরণের ক্রটি ধরা পড়ে। ক্রুটি ধরার পর ঠিকাদার প্রতিষ্ঠান পিসিআর মেশিন ঢাকায় নিয়ে যায়। পরে সিভাসু থেকে ধার করে ল্যাবের পিসিআর ল্যাবের কাজ শুরু করার।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print