ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাঁচি দিয়েই লুটিয়ে পড়লেন মা‌টি‌তে, এরপর মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মাদারীপুরের রা‌জৈর উপজেলা থে‌কে ঢাকায় চি‌কিৎসার উ‌দ্দ্যেশে আসার প‌থে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেছেন এক ব্যক্তি। তার নাম বাবুল মিয়া। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। শিবচ‌রের কা‌দিরপুর বাজা‌রে আজ সোমবার বেলা ১১টার সময় হাঁ‌চি দি‌য়েই মা‌টি‌তে লু‌টিয়ে পড়েন বাবুল মিয়া। আর উঠেননি।

প্রত‌্যক্ষদর্শী ও স্থানীয় সূ‌ত্রে জানা য‌ায়, রা‌জৈর টে‌কেরহাট থে‌কে ই‌জিবাই‌কে ক‌রে কাঁঠালবাড়ী ঘা‌টের উ‌দ্দে‌শ্যে রওয়ানা হন বাবুল মিয়া। শিবচ‌রের কাদিরপুর বাজা‌রে সাম‌নে এ‌সে শ্বাসক‌ষ্টে প্রচণ্ড অসুস্থতা অনুভব ক‌রায় চালক‌কে ই‌জিবাইক থামা‌তে ব‌লেন। ই‌জিবাইক থে‌কে নে‌মে রাস্তার পা‌শে গি‌য়ে এক‌টি হাঁ‌চি দেন এবং তাৎক্ষ‌ণিক মা‌টি‌তে লু‌টে পড়ে মারা যান।

শিবচর থানার অ‌ফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। মৃ‌তের আত্মীয়স্বজন আস‌লে মৃতদেহ‌টি পু‌লিশ হেফাজ‌তে রা‌জৈর টে‌কেরহা‌টে প্রেরণ করা হ‌বে। এ ব‌্যাপা‌রে সেখানকার স্বাস্থ‌্য বিভাগ ও প্রশাসন পরবর্তী পদ‌ক্ষেপ নে‌বেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print