ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

করোনা উপসর্গ নিয়ে প্রখ্যাত চিকিৎসক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) সাবেক পরিচালক ডা. মীর মাহবুবুল আলমের (৭২) মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ভোররাত ৩টা ২৫ মিনিটে সিওমেক চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. মীর মাহবুবুল আলম দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস ছাড়াও ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। এ অবস্থায় বুধবার কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

ডা. মীর মাহবুবুল আলমের করোনার উপসর্গ দেখা দেয়ায় চারবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

ডা. মীর মাহবুবুল আলম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সাইন্সের ডিনও ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print