ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীর একটি ফ্ল্যাট থেকে অবসরপ্রাপ্ত জাহাজ ক্যাপ্টেনের পচা লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর নিউ ইস্কাটনের একটি ভবনের ষষ্ঠ তলার একটি বাসা থেকে মঙ্গলবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম আসাদ চৌধুরী ওরফে লিটন (৪৬)। তিনি বেসরকারি একটি জাহাজ কোম্পানির সাবেক ক্যাপ্টেন বলে জানা গেছে।

রমনা থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আসাদ চৌধুরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে শোনা গেছে, তিনি হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারণা করা হয়েছে, অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।

রমনা থানার পুলিশ জানায়, আসাদ চৌধুরী নিউ ইস্কাটনের ১২২/২৩ নম্বর ভবনের ষষ্ঠ তলায় তাঁর ভগ্নিপতির ফ্ল্যাটে থাকতেন। আসাদের ভগ্নিপতি নোয়াখালীর চিকিৎসক। তিনি সপরিবারে সেখানেই থাকেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির নিরাপত্তাকর্মী আসাদের ভগ্নিপতির ছোট ভাইকে ফোন দিয়ে ঘটনা জানান। পরে তিনি এসে চাবি দিয়ে প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে দেখেন আসাদের লাশ খাটের ওপর পড়ে আছে। লাশটিতে পচন ধরেছে। খবর পেয়ে রমনা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আসাদ চট্টগ্রামের একটি শিপিং কোম্পানির ক্যাপ্টেন ছিলেন। সেখান থেকে দুই বছর আগে তিনি অবসর নেন। এ ছাড়া ১৫ বছর আগে স্ত্রীর সঙ্গে আসাদের বিচ্ছেদ ঘটে। এরপর তিনি আর বিয়ে করেননি। আসাদ বিষণ্নতায় ভুগছিলেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ১৫ দিন আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, রোগাক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আসাদের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print