ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভৈরবে করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক মৎস্য ব্যবসায়ীর (৬০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাতেই ভৈরব থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে আনা হয়।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই রোগীকে যখন আনা হয়, তখন তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

শুক্রবার (১৫ মে) দুপুরে ভৈরব থেকে ওই রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর করোনায় তার মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কে জানা যাবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print