ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

উপসর্গ নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালী গিয়ে একজনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালীর হাতিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত আইসোলেসন ইউনিটে আজ শনিবার ভোরে এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে চট্টগ্রাম থেকে আসার দুই দিন পর তার মৃত্যু হলো। এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার লাশ দাফনে এলাকার লোকজনের বাধা দিলে প্রশাসনের হস্তক্ষেপে লাশ দাফন করা হয়।

জানা যায়, ওই ব্যক্তি চট্টগ্রামে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তার সন্তানরা তাকে হাতিয়ার চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নিজ বাড়িতে নিয়ে আসেন। তার অসুস্থতার সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন ডাক্তার শুক্রবার বিকেলে তার করোনা উপসর্গ আছে কি না তা দেখতে বাড়িতে যায়। কিন্তু রোগীর ডায়রিয়া ও নিউমোনিয়া হয়েছে দেখে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন তারা। অবস্থা খুব খারাপ হওয়ায় তাকে হাসপাতাল থেকে অক্সিজেনও দেয়া হয়। রাতে তার অবস্থার আরো অবনতি হলে তাকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আজ শনিবার ভোরে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ফাউন্ডেশনের লোকজন তার লাশ দাফনের ব্যবস্থা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যালল অফিসার ডা. নিজাম উদ্দিন মিজান জানান, রোগীর মধ্যে কিছু উপসর্গ থাকায় মৃত জয়নাল আবেদিন ও তার দুই ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ ব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, লাশ দাফনে এলাকার লোকজন বাধার সৃষ্টি করে। পরে আমাদের হস্তক্ষেপে লাশ দাফন করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print