ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট দিতে গড়িমসি করছে সরকার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, চট্টগ্রামে দিন দিন করোনা সংক্রমিত রোগী বেড়েই চলছে। মানুষের ভিতর মৃত্যু আতঙ্ক বিরাজ করছে। সরকার কোন প্রকার দায়িত্ববোধের পরিচয় না দিয়ে করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট দিতে গড়িমসি করছে। নমুনা জমা দেওয়ার ৫-৬ দিন লেগে যাচ্ছে রিপোর্ট হাতে আসতে। এভাবে চলতে থাকলে চট্টগ্রাম এক সময় মৃত্যু উপত্যকায় পরিণত হবে। এর হাত থেকে চট্টগ্রামবাসীকে রক্ষা করার জন্য ২৪ ঘন্টার ভিতর করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট দিতে হবে।

মানুষের স্বাস্থ্য, খাদ্য অধিকার নিশ্চিত করে কারফিউ জারি করার আহবান জানান তিনি।

তিনি আজ শনিবার (১৬ মে) নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবন থেকে করোনা দূর্যোগে কর্মহীন, অসহায় জনগোষ্ঠীর জন্য ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের কাছে ত্রাণ হস্তান্তরকালে এসব কথা বলেন।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আলমগীর আলী, আলকরণ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম মিয়া, মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খান, নগর যুবদলের সহ-সম্পাদক তানভির মল্লিক, মো. নওশাদ, জানে আলম বাঁচা প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print