ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনায় মারা গেলেন চট্টগ্রামে প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ ডা. ললিত কুমার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

করোনাভাইরাসের সাথে লড়ে হেরে গেলেন চট্টগ্রামের আরও এক চিকিৎসক। তিনি প্রখ্যাত নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত (৭৭)।

গতকাল রবিবার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা ডা. ললিত কুমার দত্ত মুক্তিযোদ্ধা ছিলেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডা. ললিত কুমার দত্ত গত ২০ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে করোনা ইউনিটের আইসিইউতে রাখা হয়েছিল।’রবিবার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘ডা. ললিত কুমার দত্তকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন চিকিৎসক।’

এর আগে, করোনায় আক্রান্ত হয়ে গত ৩ জুন চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসান, ৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান এবং ১৭ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক মারা যান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print