ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক তাণ্ডবের ঘটনায় তিন আওয়ামী লীগ নেতা বহিস্কার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

_92225868_20161031_163304
.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাম্প্রদায়িক তাণ্ডবের ঘটনায় তিন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফলে ওই তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আ ওয়ামী লীগ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সাংবাদিকদের বিষয়টি জানান।

বহিষ্কার হওয়া তিন নেতা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসম্পাদক আবুল হাশেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলী।

অভিযোগ আছে, ওই আওয়ামী লীগ নেতারা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তাদের অনেকেই সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেন। তা ছাড়া হিন্দু সম্প্রদায়ের একাধিক নেতা অভিযোগ করেছেন আওয়ামী লীগের লোকজন তাদের মানববন্ধনে বাঁধা দিয়েছেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।  তাদের একাধিক নেতাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তারা।

প্রসঙ্গত, রসরাজ দাস নামে এক যুবক ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে গত রোববার একটি সাম্প্রদায়িক গোষ্ঠি উপজেলা সদরে অন্তত ১৫টি মন্দিরে হামলা এবং শতাধিক বাড়িঘরে হামলা ভাঙচুর চালায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print