ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে পিৎজ বানিয়ে জীবন বদলাতে চান মশরূর উদ্দিন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রেজাউল করিম, চট্টগ্রাম:

ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বাসায় বসে পিৎজা বানানোটা তার শখের একটি অংশ ছিলো। বাসায় অতিথি এলে নিজেই বানিয়ে খাওয়াতেন নিজের হাতের মজাদার সব ফ্লেভারের পিৎজা। এক সময়ের এই শখের পিৎজা বানানো এখন তার জীবিকার পেশায় রূপ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে শুরু করেছেন ‘পিৎজা এট হোম’। নিজেই উদ্যোক্তা। নিজেই শেফ, নিজেই ডেলিভারি ম্যান। এক হাতেই করেন সব, সাথে মুগ্ধ ভালোবাসায় সহযোগী হন প্রিয়তমা স্ত্রী।

ভাবতে পারেন? পিৎজা বানিয়েও নিজেকে বদলে নেয়া যায়। পিৎজা বানিয়েও চরম দুঃসময়ে ঘুরে দাড়ানো যায়। আপনাদের সামনে অনন্য উদাহারণ একজন মশরুর উদ্দিন আনোয়ার।

মশরূর উদ্দিন আনোয়ার। মেধাবী এই তরুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে অনার্স মাস্টার্স করেছেন। এর পর শিক্ষকতার সাথে দীর্ঘদিন। দেশে-বিদেশে তার অসংখ্য ছাত্র/ছাত্রী নানা ক্ষেত্রে সফল। সর্বশেষ তিনি চট্টগ্রামের বেসরকারী ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের বিভাগীয় প্রদানের দায়িত্ব পালন করেন। নানা করনে এই পদ থেকে তিনি ইস্তফা দেন। তাই বলে তিনি বেকার থাকবেন? তিনি চাইলেই হয়তো অন্য চাকরিতে সহজেই ঢুকে যেতে পারতেন। এবার তিনি চেয়েছেন নিজের শখের পিৎজা বানানো নিয়ে একজন উদ্যোক্তা হিসেবেই নিজেকে তৈরি করতে।

.

নিজের ঘর থেকেই শুরু। এখনো কাজ করছেন ঘর থেকেই। তার প্রতিষ্ঠানের নাম ‘পিৎজা এট হোম’। এর প্রধান শেফ মশরূর উদ্দীন আনোয়ার। অনলাইনে নিজেই অর্ডার নেন। নিজের সর্বোচ্চ ভালোবাসা আর দক্ষতা দিয়ে মজাদার পিৎজা বানান। আবার সেই পিৎজা নিজের গাড়িতে নিজেই ড্রাইভ করে বাসায় পৌঁঁছে দেন। একজন জনপ্রিয় এবং পরিচিত শিক্ষক হয়েও নিজের মধ্যে নিজের কাজ নিয়ে তিনি কখনো হীনমন্যতায় ভুগেন না। কাজ করতে ভালোবাসেন। এই ভালোবাসার কাজ করেই তিনি স্বাচ্ছন্দময়, ভালোবাসাময় জীবন উপভোগ করার স্বপ্ন দেখেন।

.

মশরূর উদ্দীন আনোয়ার বলেন, আমি কাজ করতে ভালোবাসি। এতে আমার কোন লজ্জাবোধ নেই। পিৎজা এট হোম নিয়ে বহুদুর যাওয়ার স্বপ্নের কথা জানিয়ে মশরূর আনোয়ার বলেন, শুরু করার পর থেকেই সমগ্র চট্টগ্রামে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। তার পিৎজার স্বাদের সাথে সেবা ও ভালোবাসার সংমিশ্রন থাকায় চট্টগ্রামের পিৎজা প্রেমিরা মশরূর আনোয়ারের পিৎজার উপর আস্থা রাখছেন দ্বিধাহীনভাবে।

তার এই কাজের সাথে প্রিয়তমা স্ত্রীর ভালোবাসার সহযোগীতা তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো বেশি অনুপ্রাণিত করছে বলে জানান মশরূর আনোয়ার। আনোয়ারের পিৎজার উপর আস্থা রাখছেন দ্বিধাহীনভাবে।

তার এই কাজের সাথে প্রিয়তমা স্ত্রীর ভালোবাসার সহযোগীতা তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো বেশি অনুপ্রাণিত করছে বলে জানান মশরূর আনোয়ার।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print