ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শিশু কন্যাকে জিম্মি করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল রোড খালপাড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ রবিউল ইসলাম (২২) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় জানিয়ে রবিবার দুপুরে র‍্যাব-৭ এর মিডিয়া অফিয়ার মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেপ্তারকৃত আসামী তার বন্ধুর অনুপস্থিতিতে বন্ধুর শিশুকন্যাকে জিম্মি করে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরো কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরো বলেন, ধর্ষণের শিকার নারী এবং তার স্বামী র‍্যাব-৭ এ অভিযোগ করলে র‍্যাবের আভিযানিক দল তড়িৎ পদক্ষেপ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে ইপিজেড থানায় হস্তান্তর করলে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print