ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে দুদকের মামলায় ওসি প্রদীপকে গ্রেফতার দেখিয়েছে আদালত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে নেয়া হচ্ছে ওসি প্রদীপকে।

মেজর সিনহা হত্যায় অভিযুক্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেফতার  শ্যোন এ্যারেষ্ট) দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে দেড়টায় এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত।

দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের দায়ের করা উক্ত মামলায় ওসি প্রদীপকে দুপুর সোয়া একটায় আদালতে হাজির করা হয়। কড়া পুলিশী নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয় ওসি প্রদীপকে। এসময় তার গায়ে বুলেটফ্লুপ জ্যাকেট ও মাথায় হেলম্যাট পরানো অবস্থায় আদালতে তোলা হয়। এসময় আদালত প্রাঙ্গনে আইন শৃঙখলা বাহিনী সংবাদ কর্মী
ও হাজার হাজার উৎসূক মানুষের ভীড় লেগে যায়।

.

দুদকের দায়ের করা উক্ত মামলায় ওসি প্রদীপকে দুপুর সোয়া একটায় আদালতে হাজির করা হয়। আদালত শুনানী শেষে রাস্ট্র পক্ষের আবেদন আমলে নিয়ে ২০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

মামলার শুনানীর জন্য গত শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় প্রদীপকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।

আরও খবর: কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে ওসি প্রদীপ

.

এর আগে গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। সেই মামলায় গত ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশকে গ্রেফতার দেখানোর আবেদন জমা দেয়া হয়। মামলায় প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে। দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ বলেন, প্রদীপ কুমার দাশকে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিপক্ষ একই মামলায় জামিন চাইলে আদালত ২০ সেপ্টেম্বর জামিন শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print