ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় শাহাদত হোসেন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহাদত উপজেলার সদর ইউনিয়নের লোহার দীঘির পাড় এলাকার মো: হারেছ ড্রাইভারের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর এক বন্ধু আহত হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের বড় ভাই মো: লিটন জানান, সোমবার দুপুরে লামার আজিজ নগর লেকে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শাহাদাত ও তার বন্ধু। পথিমধ্যে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস তার মোটর সাইকেলটিকে পেছন থেকে স্বজোরে ধাক্কা দিলে শাহাদাত মারাত্বক আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে লুটিয়ে পড়ে। এসময় গুরতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একইদিন সন্ধ্যায় মারা যায় ৷

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print