ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিলেটে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে ছাত্রলীগ কর্মী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিয়ের প্রলোভন দেখিয়ে এবার সিলেটে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রাকিব হোসেন নামে ওই যুবক (২০) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও জানা গেছে।

এ ঘটনায় গতকাল শুক্রবার (০২ অক্টোবর) ওই কিশোরীর মা বাদী হয়ে রাকিবের নামে কোতোয়ালি থানা একটি মামলা দায়ের করেছেন।

এদিকে ওই কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রােইসিস সেন্টারে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার।

কিশোরীর পরিবারের অভিযোগ, গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে নিকট সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে রাকিব তার বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন।

এ ব্যাপারে সিলেট নগরের ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট বলেন, আমিও এরকম একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি সম্ভবত কয়েকদিন আগের।  অভিযুক্ত কিশোর দাড়িয়াপাড়া এলাকায় ভাড়া থাকে। আর কিশোরী নগরের আরেকটি এলাকায় থাকে।

তিনি আরও বলেন, অভিযোগকারী কিশোরীর পরিবার আর্থিকভাবে তেমন স্বচ্ছল নয়, তাই দুদিন আগে ঘটনাটি ঘটলেও যুবকের পরিবার থেকে সমঝোতার চেষ্টা করা হয়েছিলো। শুনেছি ছেলেটি ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে উপস্থিত থাকতেন।

জানা যায়, ভুক্তভোগী কিশোরী ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং অভিযুক্ত রকিব সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী।

এ ব্যাপারে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কিশোরীর মা বাদী হয়ে কলেজছাত্র রাকিবের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এরআগে, গত ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীকে আটকে রেখে নববধূকে ধর্ষণ করে কয়েকজন যুবক। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print