ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বান্দরবানে পাহাড়ী সন্ত্রাসীদের গুলিতে পল্লী চিকিৎসক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বান্দরবান সদর উপজেলা জামছড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে জামছড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে জামছড়ি বাজার এলাকায় অচেনা দু’জন লোক আসে। কোনো কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা পল্লি চিকিৎসক বাচমং মার্মাকে (৪৫) লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি তার পাশের দোকানে কথা বলছিলেন। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। গুলি করার পর সন্ত্রাসীরা নিহতের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরিবারের সূত্রে জানা গেছে, নিহত বাচমং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থক ছিলেন। একসময় ওই এলাকায় সামাজিক কোনো বিচার-আচার হলে তিনি কাগজে লিখিত কাজটা করতেন।

সদর থানা ওসি শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে জামছড়ি বাজারে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় একজন নিহত হয়েছে। কারা তাকে গুলি করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print