ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাপকে বিয়ে করে জীবন সঙ্গি করেছে এক যুবক!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

 

.

কলাগাছের সঙ্গে বিয়ে, কুকুরের কিংবা ব্যাঙের সঙ্গে বিয়ে- এ রকম নানা আজব ঘটনা শোনা বা দেখা যায়। কিন্তু সাপের সঙ্গে বিয়ে? কখনও শুনেছেন সাপের সঙ্গে মানুষের বিয়ে?

.

তা-ও আবার যে সে সাপ নয়, ১০ ফুটের গোখরো সাপ! অবিশ্বাস্য হলেও এমনই এক ঘটনা ঘটেছে সাউথ ইস্ট এশিয়ায়। থাইল্যান্ডের কাঞ্চনাবুড়ির ওয়ারন্যান স্যারাসালিন নামে এক যুবক ১০ ফুটের ওই গোখরো সাপকে বিয়ে করেছেন।

.

এক দুর্ঘটনায় পাঁচ বছর আগে তার প্রেমিকা মারা গিয়েছিলেন। তার দাবি সেই প্রেমিকাই নাকি সাপ রূপে জন্ম নিয়ে তার কাছে ফিরে এসেছে।

.

ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই যুবক জানান, সাপটিকে ছেড়ে তিনি কিছুতেই থাকতে পারেন না। সাপটিকে তিনি একটি জঙ্গল থেকে তুলে এনেছিলেন। তার পর থেকেই তারা এক সঙ্গেই থাকেন।

.

এলাকায় ওয়ারন্যান স্যারাসালিন ‘স্নেকম্যান’ নামে পরিচিত। ওয়ারন্যান স্যারাসালিন জানান, তিনি সাপের সঙ্গে ভিডিও গেম খেলেন। এক সঙ্গে বসে টিভি দেখেন। জিমে গেলে সাপটিকেও সঙ্গে নিয়ে যান। এমনকী দু’জনে এক সঙ্গে ঘুমান।

man-marries-a-10ft-cobra-1
.

বৌদ্ধ ধর্মে প্রচলিত রয়েছে কেউ মারা গেলে জীবজন্তুর রূপ নিয়ে ফিরে আসে। তাই ওয়ারন্যান স্যারাসালিনের ধারণা তার প্রেমিকাই সাপের রূপ নিয়ে ফিরে এসেছে। তিনি তার নতুন বধূকে নিয়ে বেশ সুখেই আছেন। সূত্র : ডেইলি মেইল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print