ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের ভাই আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ির আমতলীতে গুলিভর্তি বিদেশী অত্যাধুনিক রিভলবারসহ বেলাল হোসেন (৩৪)নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত পৌনে বারোটার সময় আমতলী বাজার থেকে বেলালকে অবৈধ অস্ত্রসহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্সি আনিসুর রহমান।

আটককৃত সন্ত্রাসী বেলাল আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল চৌধুরীর ফুফাতো ভাই ও ঘনিষ্টজন হিসেবে পরিচিত এবং সে কালেক্টর বেলাল হিসেবেই পরিচিত স্থানীয়দের কাছে।

আমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্সি আনিসুর রহমান জানিয়েছেন, বেলাল নামের এক ব্যক্তি আমতলী বাজারে প্রায় সময় কোমরে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করে। এটা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়িরা বেশ আতঙ্কগ্রস্থ হয়। বিষয়টি আমাকে স্থানীয় সোর্স গোপন সংবাদের মাধ্যমে জানায়। পরে আমি আমার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাতে আমতলী বাজারে গিয়ে একটি মোটর সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা বেলালকে ধরে তার শরীর তল্লাসী করি।

এসময় তার কোমরের বেল্টের মাঝে আটকে রাখা একটি চাইনিজ অত্যাধুনিক রিভলবার উদ্ধার করি। সাথে সাথে বেলালকে আটক করি এবং এই ব্যাপারে অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান আছে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print