ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্বাধীনতার পর হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ সম্পত্তি আ’লীগের লোকজন দখল করে নেয়

????????????????????????????????????

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

????????????????????????????????????
সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন ডা.শাহাদাত হোসেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন বলেছেন, ‘আওয়ামী অবৈধ সরকার সারাদেশে হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ সরকারের অধীনে দেশের কোন মানুষই আজ নিরাপদ নয়। শুধু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাই কেবল এদেশে নিরাপদ।

তিনি আজ সোমবার বিকাল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রণ্টের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সমাবেশে ডা. শাহাদাত আরো বলেন, ঘরে থাকলে খুন আর বাইরে বের হলে গুম এ নীতিতে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে হিন্দু সম্প্রদায়, সাঁওতাল, বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলা করে আওয়ামী লীগ এদেশকে হিন্দু, বৌদ্ধ শূন্য করার চেষ্টা করছে। কারণ হিন্দুরা এদেশ থেকে চলে গেলে তাদের সম্পত্তি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোগ করে খেতে পারবে। হিন্দু সম্প্রদায়রা দেশবিভাগের আগ থেকেই এখানে বসবাস করছে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা অব্যাহত রয়েছে। স্বাধীনতার পর হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ সম্পত্তি আওয়ামী লীগের লোকজন দখল করে নিয়েছিল। আওয়ামী লীগ মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও তারা চায় এদেশে হিন্দুরা যেন না থাকে।

ডা. শাহাদাত অবিলম্বে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক সুশীল বড়ুয়া। এডভোকেট শিপন কুমার দে এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রণ্টের সদস্য সচিব আর কে দাশ রূপু, কেন্দ্রীয় যুবদলের সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, অধ্যাপক ঝন্টু বড়ুয়া, সাবেক ছাত্রদল নেতা টিংকু দাশ, বাংলাদেশ মাইনোরিটি এসোসিয়েশনের চেয়ারম্যান দিপানন্দ ভিক্ষু, রাজীব ধর তমাল, বিপ্লব দে, জেবিএস আনন্দ বোধি ভিক্ষু, এডভোকেট শিবতোষ দাশ, জিতেন্দ্র নারায়ণ দাশ, সঞ্জয় চক্রবর্তী মানিক, গোপাল শর্মা, এডভোকেট সুসেন দাশ, এডভোকেট অমলেন্টু কনক, রূপম কান্তি দাশ, মানবাধিকার কর্মী রূপম কান্তি দাশ, রুবেল বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print