ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বেনাপোল চেকপোস্ট থেকে ১৩টি স্বর্ণের বারসহ আটক ১

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ১৩ পিস (১কেজি ৪৭৩ গ্রাম) স্বর্ণের বারসহ আশিক (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক আশিক ঝিকরগাছা থানার উত্তর দেওলি গ্রামের সৈয়দ আলীর ছেলে।

বিজিবি জানায়, যশোর থেকে লোকাল বাসে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন পাচারকারী রওনা হয়েছে, এমন গোপন সংবাদে আমড়াখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় একটি লোকাল বাসে তল্লাশি চালালে আশিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩ পিস (১কেজি ৪৭৩ গ্রাম) স্বর্ণের বার পাওয়া।

জব্দকৃত স্বর্ণের মূল্য ১কোটি ৯লক্ষ ২শ’ টাকা বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )।

বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের ইনচার্জ সুবেদার শাহীন জানান, আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print