ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে করোনা আরও দুইজনের মৃত্যু: নতুন শনাক্ত ৯৬ জন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

শনিবার চট্টগ্রামে করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭৬৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৮৯ জন এবং উপজেলায় ৭ জন।

আজ রোববার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাব ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষার মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৫৯২ জনের নমুনা পরীক্ষায় ২১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ২৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জন ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print