ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যশোরে ৫ লক্ষ ইউএস ডলারসহ আটক ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার নাভারন এলাকা থেকে শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ৫ লক্ষ ইউএস ডলারসহ দুই জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটককৃতরা হলো, চাঁদপুর জেলার খাগুড়ীয়া গ্রামের রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া (২০) ও কুমিল্লা জেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

বিজিবি জানায়, গোপন খবরে উপজেলার নাভারন উলশী পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়।

পরে, প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫ লক্ষ ইউএস ডলার পাওয়া। যার আনুমানিক সিজারমূল্য ৪,৪০,০৫,৩০০ (চার কোটি চল্লিশ লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print