ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কালুরঘাটে ফোম কারখানায় আগুনে ১৩ কোটি টাকা ক্ষতি দাবী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহা নগরীর কালুরঘাট শিল্প এলাকায় কাদের ট্রেডিং কোম্পানি নামে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের দশটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

আগুনে প্রাথমিকভাবে কাদের ট্রেডিং এর ১৩ কোটি টাকা ক্ষতি ও ১০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়,বিসিক বাদামতল এলাকার কাদের ট্রেডিং নামের একটি ফোম কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে তিনটি ইউনিটের মোট নয়টি গাড়ি গিয়ে শুক্রবার ভোর ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, কাদের ট্রেডিং নামের একটি ফোম কারখানায় রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ এ আগুন লাগে। পরে এ আগুন পাশের বার্জার গোডাউনেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দশটি গাড়ি কাজ করে। এলাকার নিরাপত্তায় দামপাড়া পুলিশ লাইন থেকেও অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কাদের ট্রেডিং ১৩ কোটি টাকা ক্ষতি ও ১০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print