ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে মাবিয়া শীপ ইয়ার্ডকে পরিবেশের ১লক্ষ টাকা জরিমানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
পরিবেশ অধিদপ্তরের লাইন্সেস নবায়ন না করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শীপ ব্রেকিং ইয়ার্ডকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। ইয়ার্ডটি হচ্ছে উপজেলার বার আউলিয়া এলাকায় অবস্থিত মোঃ জাহাঙ্গীর এর মালিকানাধীন মাবিয়া শীপ ব্রেকিং ইয়ার্ড।

আজ বুধবার (৬ জানুয়ারী) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের লাইন্সেস নবায়ন না করার অপরাধে উক্ত ইয়ার্ডকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, উক্ত প্রতিষ্ঠান পুরাতন জাহাজ কাটতে গিয়ে পরিবেশের লাইন্সেস নবায়ন না করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে এ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print