ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাঁচ বছরে দেশে কর্মক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনায় ৩ হাজার মানুষের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

500x350_5c811c301cf9b65ecd82e3ef3c615dae_2012_11_26_19_44_05_50b3c685151bf_untitled_31
ফাইল ছবি।

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে কর্মক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনায় ৩ হাজার ৮১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ৩৭৩ জন।

সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির (এসআরএস) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) যৌথভাবে আয়োজিত তাজরিন অগ্নিকাণ্ডের চার বছর পূর্তি সামনে রেখে ‘অগ্নিকাণ্ডসহ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহতদের সম্পর্কে সংবাদপত্রভিত্তিক জরিপ প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে ব্লাস্টের উপ-পরিচালক অ্যাডভোকেট মো. বরকত আলী ২০১৩ সালের সংশোধিত শ্রম আইনের দুর্বলতা উল্লেখ করে বলেন, শ্রম আইনে ক্ষতিপূরণের বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তা ছাড়া সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নির্ধারণ করা হয়নি।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেন, প্রতিটি ক্ষেত্রে শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শ্রম আইনে শ্রমিকদের প্রশিক্ষণের কথা বলা হলেও খুব কম মালিকই এ ব্যবস্থা করে থাকেন।

এ ছাড়া চলমান শ্রম আইনে ক্ষতিপূরণ সংক্রান্ত বিধান সংশোধন করে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হতাহতদের ক্ষেত্রে সর্বজন গৃহীত একটি মানদণ্ড নির্ধারণ করা ও দুর্ঘটনা রোধে কলকারখানার ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানাসহ ৭ দফা দাবি জানায় বক্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসআরএসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী, আইন কর্মকর্তা হাসিনা খানম, ব্লাস্টের সদস্য মাহবুবা আক্তার প্রমুখ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print