ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দিয়াজ হত্যার প্রতিবাদে নগরীতে সড়ক চবিতে শাটল ট্রেন অবরোধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

cu-shuttle-train-blockade-1
.

চবি প্রতিনিধি:

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী তিনটি শাটল অবরোধ করে রেখেছে দিয়াজের অনুসারী বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

রবিবার সকাল ৯টার দিকে ফতেয়াবাদ স্টেশন ও ষোলশহর স্টেশনে ট্রেন অবরোধ করে। একই সময়য়ে নগরীর প্রবর্তক এলাকায় প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখলে প্রর্বতক, ষোলশহর ও মেডিকেল কলেজ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় বিশাল যানজট।

ষোলশহর স্টেশন মাস্টার বিষয়টি নিশ্চিত করে বলেন, শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী সকাল ৮টা ২০ এর শাটল ট্রেন ও ৯টার ডেমু ট্রেনটি ফতেয়াবাদ স্টেশনে ব্যারিকেড দিয়ে ট্রেন দুটি আটকে রেখেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে ষোলশহর স্টেশনে ৯টা ৪৫ দিকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেখানেও প্রতিবন্ধকতার সৃষ্টি করে তারা। তাই নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

দিয়াজের অনুসারী ছাত্রলীগের সহ সম্পাদক আলী আহসান রবিন বলেন, দিয়াজের ভাইয়েত হত্যার বিচারের দাবিতে আমরা সর্বাত্মক অবরোধ ডেকেছি। দোষীদের গ্রেফতারের আগ পর্যন্ত এ অবরোধ চালিয়ে যাবারও ঘোষণা দেন তিনি।

এদিকে ট্রেন চলাচল না করায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা দিতে যাওয়া বিপুল পরিমাণ শিক্ষার্থী বিপাকে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ট্রেন অবরোধের খবর বিষয়টি জেনেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

received_776052905868596
.

অপরদিকে, দিয়াজের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ময়নাতদন্তের পর বিশ্ববিদ্যালয়ের পথে নেয়া হচ্ছে। এর আগে সকাল ৯টার দিকে লাশ চমেকে নেয়ার সময় প্রর্বতক এলাকায় অন্তত ২০ মিনিট সড়ক অবরোধ করলে মেডিকেল কলেজ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইট এলাকায় নিজ বাসার কক্ষে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তিনি বিশ্ববদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। এছাড়া কেন্দ্রীয় ছাতদলীগের সহ সম্পাদক।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print