ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ডেভেলপার মালিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

images-14
.

চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে একটি ডেভেলাপার প্রতিষ্ঠানের এমডি’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন আদালত। হীরাঝিল প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড নামে ্প্রতিষ্ঠানটির এমডি সৈয়দ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মঙ্গলবার চট্টগ্রামের আদালতে এ গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদের এর আদালত এ আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বাদি মো. নুরুন্নবী চৌধুরীর অভিযোগে জানা যায়, হীরাঝিল প্রপার্টিজের বসুমতি আনোয়ারা সিটির প্রকল্পের দুইটি প্লটের জন্য বুকিং দেন।  পরে প্লটগুলোর বিষয়ে বিভিন্ন অনিয়মের কারণ বুঝতে পেরে টাকা ফেরত দাবি করেন। হীরাঝিল প্রপার্টিজ বাদিকে কিস্তির টাকা ফেরতের জন্য ১৬ লাখ টাকার একটি চেক দেয়া হয়।

উক্ত চেকটি হত ১ আগস্ট ব্যাংকে জমা দেয়া হলে   একাউন্টে টাকা না থাকার কারণে বার বার চেকটি ডিজঅনার হয়। ফলে বাধ্য হয়ে তিনি গত ২৬ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন।  ওই মামলায় আদালত আসামিকে হাজিরের জন্য সমন জারি করেন।

কিন্তু সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় আদালত আজ আসামী ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print